- রামায়ণের প্রথম বাংলা অনুবাদ করেন - কৃত্তিবাস ওঝা। - রামায়ণ সংস্কৃত ভাষার কাব্য। - সংস্কৃত ভাষায় রামায়ণ রচনা করেন বাল্মীকি - গিয়াসউদ্দিন আজম শাহের নির্দেশে কৃত্তিবাস বাংলায় ''রামায়ণ'' অনুবাদ করেন।
অন্যদিকে, - 'মহাভারত' এর প্রথম বাংলায় অনুবাদ করেন - কবীন্দ্র পরমেশ্বর। - মহাভারতের শ্রেষ্ঠ অন্যবাদকের নাম- কাশীরাম দাস। - রামায়ণের প্রথম মহিলা অনুবাদক ছিলেন চন্দ্রাবতী।
কৃত্তিবাস ওঝা: - সংস্কৃত রামায়ণের প্রথম অনুবাদক কবি। - তিনিই রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক। তাঁর রচিত রামায়ণের অন্যনাম 'শ্রীরাম পাঞ্চালী'। - বাল্মীকির সংস্কৃত রামায়ণ অনুসরণে কৃত্তিবাস পয়ার ছন্দে বাংলা রামায়ণ রচনা করেন। - কৃত্তিবাসী রামায়ণ ১৮০২-৩ সালে শ্রীরামপুর মিশন প্রেস থেকে সর্বপ্রথম পাঁচ খণ্ডে মুদ্রিত হয়।
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।