অতুলপ্রসাদ সেন ছিলেন মূলত কবি, গীতিকার ও গায়ক। তিনি বাংলা গানের সর্বপ্রথম ঠুমরি আমদানি করেন। 'মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা' তাঁর রচিত বিখ্যাত গান। তিনি সুরকার হিসেবে প্রসিদ্ধি অর্জন করেন। 'কয়েকটি গান ও গীতিগুচ্ছ' তাঁর গানের সংকলন। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।