মৈমনসিংহ গীতিকা: • বৃহত্তর ময়মনসিংহ জেলার নেত্রকোণা ও কিশোরগঞ্জের নিম্নাঞ্চলের প্রচলিত গানগুলোকে একত্রে মৈমনসিংহ গীতিকা বলা হয়। • কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. দীনেশচন্দ্র সেনের আগ্রহে মৈমনসিংহ গীতিকা সংগ্রহ করেন চন্দ্রকুমার দে। • ড. দীনেশচন্দ্র সেনের সম্পাদনায় ১৯২৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মৈমনসিংহ গীতিকা প্রকাশিত হয়। • মৈমনসিংহ গীতিকা বিশ্বের ২৩টি ভাষায় মুদ্রিত হয়।
• মৈমনসিংহ অঞ্চল থেকে সংগৃহীত পালা: - মহুয়া, - মলুয়া, - চন্দ্রাবতী ও জয়চন্দ্র, - কমলা, - দেওয়ান ভাবনা, - দস্যু কেনারামের , - রূপবতী, - কঙ্ক ও লীলা, - কাজলরেখা ও - দেওয়ান মদিনা।
উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।