মেধাবী
Toggle menu

‘ফুলের গন্ধে ঘুম আসে না’- এ বাক্যে 'ফুলের' কোন কারক?

সঠিক উত্তর
সম্বন্ধ কারক

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

কারক:
- কারক শব্দের আক্ষরিক অর্থ ‘যে ক্রিয়া সম্পন্ন করে’।
- তৎসম বা সংস্কৃত শব্দ, √কৃ + অক (ণক)।
- মূলত ক্রিয়ার সঙ্গে বাক্যের বিশেষ্য ও সর্বনামের যে সম্পর্ক, তাকে কারক বলে।
- কারক সম্পর্ক বোঝাতে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে সাধারণত বিভক্তি ও অনুসর্গ যুক্ত হয়ে থাকে।

⇒ কারক ছয় প্রকার:
১. কর্তা কারক,
২. কর্ম কারক,
৩. করণ কারক,
৪. অপাদান কারক,
৫. অধিকরণ কারক ও
৬. সম্বন্ধ কারক।

⇒ সম্বন্ধ কারক:
- বিশেষ্য ও সর্বনামের সঙ্গে বিশেষ্য ও সর্বনামের সম্পর্ক নির্দেশিত হয়।
- এই কারকে শব্দের সঙ্গে ‘-র’, ‘-এর’, ‘-য়ের’, ‘-কার’, ‘-কের’ ইত্যাদি বিভক্তি যুক্ত হয়।
ফুলের গন্ধে ঘুম আসে না।
আমার জামার বোতামগুলো একটু অন্য রকম।
তখনকার দিনে পায়ে হেঁটে চলতে হতো।

⇒ কর্তাকারক:
- ক্রিয়া যার দ্বারা সম্পাদিত হয়।
আমরা নদীর ঘাট থেকে রিকশা নিয়েছিলাম,
অনেকগুলো বন্য হাতি বাগান নষ্ট করে দিল,
পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়।

⇒ কর্মকারক:
- যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে।
শিক্ষককে জানাও,
অসহায়কে সাহায্য করো,
আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা।

⇒ করণকারক:
- যার দ্বারা বা যে উপায়ে ক্রিয়া সম্পন্ন হয়।
ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়,
• চাষিরা ধারালো কাস্তে দিয়ে ধান কাটছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

কর্মকারক
করণকারক
কর্তাকারক
সম্বন্ধ কারক সঠিক

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা ব্যাকরণ
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড