⇒ ‘রক্তে ভেজা একুশ' গদ্য: • বাংলাদেশের বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেনের ‘গায়ত্রী সন্ধ্যা' (১৯৬৪) উপন্যাসের অংশবিশেষ ‘রক্তে ভেজা একুশ' গদ্যটি। • আমাদের মহান ভাষা-আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপটে এ কাহিনি রচিত। • ভাষা-আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে প্রত্যক্ষ অংশগ্রহণকারী ছাত্র ও পথশিশুর অভিব্যক্তি প্রকাশিত হয়েছে এ গল্পে। • আন্দোলনে শামিল হয়ে পথশিশু অহি শহিদ হয়েছে এবং সকল মায়ের সন্তান হিসেবে নন্দিত হয়েছে।
⇒ সেলিনা হোসেন: • বাংলা কথাসাহিত্যের অন্যতম জনপ্রিয় লেখিকা সেলিনা হোসেন। • তিনি রাজশাহী শহরে জন্মগ্রহণ করেন। • তাঁর পৈতৃক নিবাস লক্ষ্মীপুর জেলার হাজিরপাড়া গ্রামে। • তার রচিত উপন্যাস ‘হাঙ্গর নদী গ্রেনেড’। মুক্তিযুদ্ধভিত্তিক এ উপন্যাসটি ১৯৭৬ সালে প্রকাশিত হয়। - পরবর্তীকালে এ উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম হাঙর নদী গ্রেনেড নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেন।
• তাঁর রচিত উল্লেখযোগ্য কয়েকটি উপন্যাস: - হাঙ্গর নদী গ্রেনেড, - পোকা মাকড়ের ঘরবসতি, - নিরন্তর ঘন্টাধ্বনি, - জলোচ্ছ্বাস, - নীল ময়ূরের যৌবন, - আগষ্টের একরাত, - খুন ও ভালোবাসা, - কাঁটাতারের প্রজাপতি, - গায়ত্রী সন্ধ্যা, - অপেক্ষা, - গেরিলা ও বীরাঙ্গনা, - ঘুমকাতুরে ঈশ্বর, - পূর্ণছবির মগ্নতা, - ভালোবাসা প্রীতিলতা, - কালকেতু ও ফুল্লরা ইত্যাদি।
উৎস: বাংলা সাহিত্য, নবম-দশম শ্রেণি এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।