মেধাবী
Toggle menu

আন্তর্জাতিক বিনিয়োগ বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে বিশ্বের প্রধান প্রতিষ্ঠান কোনটি?

সঠিক উত্তর
ICSID

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

বিশ্বব্যাংক গ্রুপ (World Bank Group):- বিশ্বব্যাংক গ্রুপ পাঁচটি প্রতিষ্ঠান নিয়ে গঠিত। - জ্ঞান, অর্থায়ন ও দক্ষতার মাধ্যমে দারিদ্র্য হ্রাস ও টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে একসাথে কাজ করে ।- একসাথে এই পাঁচটি প্রতিষ্ঠান বিশ্বব্যাংক গ্রুপ গঠন করে, যার লক্ষ্য হলো একটি দারিদ্র্যমুক্ত, টেকসই, ও সমৃদ্ধ বিশ্ব গঠন।IBRD: - পূর্ণরূপ হচ্ছে International Bank for Reconstruction and Development বা পুনর্গঠন ও উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক ব্যাংক। - মধ্য-আয়ের এবং ঋণযোগ্য নিম্ন-আয়ের দেশগুলোকে অর্থনৈতিক নীতি পরামর্শ এবং আর্থিক পণ্য সরবরাহ করে, যাতে তারা দারিদ্র্য হ্রাস ও আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হয়।IDA: - পূর্ণরূপ হচ্ছে International Development Association বা আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা। - নিম্ন-আয়ের দেশগুলোকে ভবিষ্যতের জন্য বিনিয়োগ, জীবনের মানোন্নয়ন এবং নিরাপদ, সমৃদ্ধ সমাজ গঠনে অনুদান ও স্বল্প সুদের ঋণ প্রদান করে।IFC:- পূর্ণরূপ হচ্ছে International Finance Corporation বা আন্তর্জাতিক আর্থিক কর্পোরেশন। - উন্নয়নশীল দেশগুলোতে বেসরকারি খাতের বিকাশকে উৎসাহিত করে অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নত করে।MIGA:- পূর্ণরূপ হচ্ছে Multilateral Investment Guarantee Agency বা বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি সংস্থা। - উন্নয়নশীল সদস্য দেশগুলোতে বিভিন্ন খাতের প্রকল্পের জন্য রাজনৈতিক ঝুঁকি বিমা (গ্যারান্টি) সরবরাহ করে।ICSID:- পূর্ণরূপ হচ্ছে International Centre for Settlement of Investment Disputes বা বিনিয়োগ বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্র। - আন্তর্জাতিক বিনিয়োগ বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে বিশ্বের প্রধান প্রতিষ্ঠান।উৎস: বিশ্বব্যাংক ওয়েবসাইট।

সকল অপশন

রেফারেন্স মাত্র

IFC
IBRD
MIGA
IDA

প্রশ্ন তথ্য

বিষয়
সাধারণ জ্ঞান
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড