সঠিক উত্তর - মেঘ।
যেসব শব্দের অর্থ অভিন্ন বা সমান, সেসব শব্দকে প্রতিশব্দ বলে।
যেমন: ‘ঘর’ শব্দের প্রতিশব্দ ‘গৃহ’, ‘কথা’ শব্দের প্রতিশব্দ ‘বাণী’ ইত্যাদি।
- ‘পানি’ শব্দের প্রতিশব্দ: জল, সলিল, নীর, পয়ঃ, বারি, অপ, উদক, জীবন, অম্বু।
- ‘মেঘ’ শব্দের প্রতিশব্দ: জলদ, জলধর, নীরদ, বারিদ, ঘন, জীমূত, অভ্র, অম্বুবাহ।
- ‘সমুদ্র’ শব্দের প্রতিশব্দ: সাগর, সিন্ধু, সায়র, দরিয়া, জলধি, অকূল, পাথার, বারিধি, রত্নাকর, নীলাম্বু, পয়োধি, বারীন্দ্র, অর্ণব, পারাবার।
- ‘সুন্দর’ শব্দের প্রতিশব্দ: মনোরম, মনোহর, শোভন, সুদৃশ্য, চারু, রমণীয়, রম্য, কমনীয়, কান্তিমান, লাবণ্যময়, সুদর্শন, ললিত।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।