আগুন শব্দের সমার্থক শব্দ হলো কৃশানু। আগুনের আরো কয়েকটি সমার্থক শব্দ হলো অগ্নি, সর্বভুক, হুতাশন, অনল, পাবক, বৈশ্বানর, বিভাবসু, দহন, সর্বশুচি, বহ্নি ইত্যাদি। তমঃ, তমিস্রা, আঁধিয়ার, তিমির হলো অন্ধকার শব্দের সমার্থক শব্দ। ঝগড়া ও দ্বন্দ্ব হলো কলহের সমার্থক শব্দ। কুলিশ, দম্ভোলি, অশনি, বাজ ইত্যাদি বজ্র শব্দের সমার্থক রূপ। (সূত্রঃ বিষয় বাংলা : ড. সৌমিত্র শেখর)