মেধাবী
Toggle menu

কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে?

সঠিক উত্তর
পুণ্য

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• শুদ্ধ বানান: পুণ্য,
- শব্দটি বিশেষ্য ও বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়।
- এটি সংস্কৃত থেকে আগত শব্দ।
- যার অর্থ: (বিশেষ্য) সৎকর্ম, সৎকর্মের ফল, সওয়াব; (বিশেষণ) পবিত্র, ধার্মিক, ধর্মপরায়ণ। 

 অশুদ্ধ বানানগুলোর শুদ্ধরূপ হলো:
• শুদ্ধ: শূন্য,
- এটি সংস্কৃত থেকে আগত শব্দ।
- প্রকৃতি প্রত্যয় = (√শ্বন্+য),
অর্থ: অবিদ্যমানতাসূচক চিহ্ন, পরিমাণ বা আয়তনের অভাব, অভাব, অবিদ্য-মানতা ইত্যাদি।

• শুদ্ধ: গণ্য,
- এটি সংস্কৃত থেকে আগত শব্দ।
- প্রকৃতি প্রত্যয় = (√গণ্ + য),
এর অর্থ: গণনার যোগ্য, গণনীয়, বিবেচনার যোগ্য।

• শুদ্ধ: ত্রিভুজ,
- এটি সংস্কৃত থেকে আগত শব্দ।
- প্রকৃতি প্রত্যয় = (ত্রি+ভুজ),
অর্থ: তিনটি সরলরেখা-পরিবেষ্টিত ক্ষেত্র।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

সকল অপশন

রেফারেন্স মাত্র

শূণ্য
গন্য
ত্রিভূজ
পুণ্য সঠিক

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা ব্যাকরণ
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড