• শুদ্ধ বানান: জন্মবার্ষিকী (বিশেষ্য পদ)।- এটি সংস্কৃত শব্দ।অর্থ: জন্মদিবস উপলক্ষ্যে পালিত উৎসব।অন্যদিকে,- অধীনস্থ শব্দটি প্রচলিত অশুদ্ধ। এর শুদ্ধ প্রয়োগ হচ্ছে অধীন।- মহাত্ম' শব্দটিতে প্রত্যয়জনিত অপপ্রয়োগ ঘটেছে। এর শুদ্ধরূপ মহত্ত্ব।- 'ঐক্যতা' শব্দটিতে 'তা' প্রত্যয়ের ভুল প্রয়োগ হয়েছে। শব্দটির সঠিক বানান হবে ঐক্য বা একতা।উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা একাডেমির প্রমিত বাংলা বানান রীতি।