• 'ব্রাহ্মণ' শব্দটি ণ-ত্ব বিধানের নিয়মানুসারে গঠিত হয়েছে।
• ণ-ত্ব বিধানের নিয়ম:
- ঋ, র, ষ-এর পরে স্বরধ্বনি, য, য়, ব, হ, ং এবং ক-বর্গীয় ও প-বর্গীয় ধ্বনি থাকলে তার পরবর্তী ন মূর্ধন্য 'ণ' হয়।
যেমন - কৃপণ (ঋ-কারের পরে প্, তার পরে ণ), হরিণ (র-এর পরে ই, তার পরে ণ, অর্পণ (র্ + প + অ+ণ্), লক্ষণ (ক্+ ষ্ + অ + ণ্)।
এরূপ - রুক্মিণী, ব্রাহ্মণ ইত্যাদি।
অন্যদিকে,
- বণিক, বাণিজ্য, বীণা শব্দগুলোতে স্বভাবতই 'ণ' হয়।
• স্বভাবতই 'ণ' হয় এমন আরো কিছু শব্দ:
- চাণক্য, মাণিক্য, গণ, কণিকা, লবণ, মণ, বেণু, কল্যাণ, কঙ্কণ, শোণিত, মণি, স্থাণু ,গুণ, পুণ্য, বেণী, ফণী, অণু , বিপণি, গণিকা, আপণ, লাবণ্য, বাণী, নিপুণ, ভণিতা, পাণি, গৌণ, কোণ, ভাণ, পণ, শাণ, চিক্কণ, নিক্কণ, তূণ, কফণি, গুণ, গণনা, পিণাক, পণ্য, বাণ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।