১৯৭১ সালের ১১ই এপ্রিল মুজিবনগর সরকার যুদ্ধ পরিচালনার সুবিধার জন্যে সমগ্র দেশকে ১১টি সেক্টরে ভাগ করে। এরমধ্যে ১০ নং সেক্টর ছিলো একমাত্র নৌ সেক্টর। দেশের সমুদ্র এলাকা ও নৌপথ নিয়ে এই সেক্টর গঠিত ছিলো। ১০ নং সেক্টরে কোন নিয়মিত সেক্টর কমান্ডার ছিলো না। (সূত্রঃ বাংলাপিডিয়া)