মূল বিষয়বস্তুতে যান

কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রুতগতিতে উন্নতমানের প্রিন্ট প্রদানে সক্ষম?

সঠিক উত্তর

লেজার প্রিন্টার

সঠিক উত্তর: লেজার প্রিন্টার

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ১ নম্বর

নিচের কোনটি Anti- Virus Software নয়?

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• লেজার প্রিন্টার (Laser Printer):
- প্রিন্টিংয়ের গুণগত মানের দিক থেকে লেজার প্রিন্টার হচ্ছে সবচেয়ে ভালো প্রিন্টার।
- এ ধরনের প্রিন্টারের মাধ্যমে দ্রুতগতিতে ও সবচেয়ে সুন্দরতম লেখা ছাপানো যায়।
- তবে লেজার প্রিন্টার লেজার (LASER - Light Amplification by Stimulated Emission of Radiation) রশ্মির সাহায্যে কাগজে লেখা ফুটিয়ে তোলে।

• ইংকজেট প্রিন্টার (Ink-Jet Printer):
- যে প্রিন্টার কালি ছড়িয়ে বা স্প্রে করে কম্পিউটারের ফলাফলকে প্রিন্ট করে তাকে ইংকজেট প্রিন্টার বলা হয়।
- প্রিন্টের গুণগতমান ও দামের দিক দিয়ে এটি তুলনামূলকভাবে সস্তা এবং ভালো প্রিন্টার।

• ডট ম্যাট্রিক্স প্রিন্টার (Dot matrix Printer):
- এ ধরনের প্রিন্টারের প্রিন্টিং হেডের পিনের সাহায্যে কয়েকটি কালির ফোঁটা দিয়ে অক্ষর লেখা হয়।
- তবে প্রিন্টিং হেড ৯২,৪৪৮ পিন বা আরো বেশি পিনবিশিষ্ট হয়ে থাকে। পিনের সংখ্যা যত বেশি হয় হয়, মুদ্রণের মানও তত উন্নত হয়।

• ড্রাম প্রিন্টার (Drum Printer):
- ড্রাম প্রিন্টার একটি সিলিন্ডার আকৃতির ড্রাম নিয়ে গঠিত, যার গায়ে সারিবদ্ধভাবে অক্ষরসমূহ খোদাই করা থাকে।
- প্রতিটি লাইন ছাপার জন্য ড্রামের একটি পূর্ণাঙ্গ আবর্তন দরকার হয়। অবশ্য প্রতিটি লাইনে সাধারণত ১৩২টি ক্যারেক্টার থাকে।
- এ ধরনের প্রিন্টার ব্যয়বহুল এবং ক্যারেক্টার ফন্টগুলো পরিবর্তন করা যায় না।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ইংকজেট প্রিন্টার
  2. ডট ম্যাট্রিক্স প্রিন্টার
  3. লেজার প্রিন্টার সঠিক
  4. ড্রাম প্রিন্টার

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস, শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - NTRCA
মার্ক
1.00

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1নিচের কোনটি Anti- Virus Software নয়?
  2. 2

    RFID বলতে বোঝায়?

  3. 3

    কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়?

  4. 4কোন চিহ্নটি ই-মেইল ঠিকানায় অবশ্যই থাকবে?
  5. 5নিচের কোনটি output device নয়?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল