মূল বিষয়বস্তুতে যান

Which type of bank account offers zero interest and allows unlimited daily debit and credit transactions?

সঠিক উত্তর

Current Account

সঠিক উত্তর: Current Account

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

ফিন্যান্স ১ নম্বর

’সেকেন্ডারি মার্কেট কিসের সাথে সংশ্লিষ্ট ?

ফিন্যান্স বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

চলতি হিসাব বা Current Account হলো এমন ধরনের ব্যাংক অ্যাকাউন্ট, যেখানে কোনো সুদ বা মুনাফা দেওয়া হয় না এবং প্রতিদিন সীমাহীন বা ইচ্ছামতো ডেবিট ও ক্রেডিট লেনদেন করার সুবিধা থাকে।

ব্যাংক হিসাবের প্রকারভেদ:
- ব্যাংক প্রধানত তিন ধরনের হিসাব পরিচালনা করে থাকে। যথা:
১. চলতি হিসাব (Current Account)
২. সঞ্চয়ী হিসাব (Savings Account)
৩. স্থায়ী হিসাব (Fixed Account).

• চলতি হিসাব (Current Account):
- চলতি হিসাব হলো এমন একটি চলমান হিসাব যাতে নিয়মিত ভাবে বা বারবার টাকা জমা দেয়া এবং উত্তোলন করা যায়। সাধারণত ব্যবসায়ী এবং অব্যবসায় প্রতিষ্ঠান এ হিসাব খুলে থাকে। এ হিসাব থেকে সাধারণত আমানতকারীদের কোনরূপ সুদ দেয়া হয় না। তবে আমানতকারীকে জমাতিরিক্ত ঋণ সুবিধা দিতে পারে।

• সঞ্চয়ী হিসাব (Savings account):
- নগদ অর্থ হাতে না রেখে ব্যাংকে সঞ্চয়ের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে যে হিসাব খোলা হয়, তাকে সঞ্চয়ী হিসাব বলা হয়। এ হিসাবে দিনে যতোবার খুশি টাকা জমা দেয়া যায়। তবে সাধারণত সপ্তাহে দুইবার এই হিসাব থেকে টাকা উত্তোলন করা যায় এবং এর বেশি বারের জন্য ব্যাংক ম্যানেজারের অনুমতি নিতে হয়। কি পরিমাণ টাকা উঠানো যাবে মোটও নির্ধারিত থাকে। এই হিসাবের আমানতকারীকে ব্যাংক নির্ধারিত হারে সুদ বা মুনাফা দিয়ে থাকে।

• স্থায়ী হিসাব (Fixed account):
- যে হিসাবে নির্দিষ্ট সময়ের জন্য টাকা জমা রাখা হয় এবং সাধারণত অর্থ উত্তোলন করা যায় না, তাকে স্থায়ী হিসাব বলা হয়। তিন মাস থেকে শুরু করে সর্বোচ্চ ৫ বৎসর সময়ের জন্য এই হিসাবে টাকা জমা রাখা যায়। এই হিসাবে সুদের হার সবচেয়ে বেশি। তবে মেয়াদের পরিমাণের উপর হার কম-বেশি হয়ে থাকে। এই হিসাবে অর্থ জমা রাখার স্বীকৃতিস্বরূপ ব্যাংক মক্কেলকে একটি স্থায়ী আমানত রশিদ প্রদান করে। মেয়াদ শেষে আমানতকারী তা ভাংগিয়ে টাকা উত্তোলন করে থাকে। তবে বিশেষ প্রয়োজনে অগ্রিম নোটিশ দিয়ে আমানতকারী তা ভাংগাতে পারে। তবে আমানতকারী সুদ পাবে না।

উৎস: i) ফিন্যান্স ও ব্যাংকিং, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) UCB ওয়েবসাইট।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. Current Account সঠিক
  2. Savings Account
  3. Fixed Deposit Account
  4. Recurring Deposit Account

প্রশ্ন তথ্য

শ্রেণী
চাকুরী প্রস্তুতি - ব্যাংক
মার্ক
1.00

ফিন্যান্স বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ’সেকেন্ডারি মার্কেট কিসের সাথে সংশ্লিষ্ট ?

  2. 2

    নিচের কোন আর্থিক সম্পদের দাবি সবার শেষে পরিশোধযোগ্য ?

  3. 3

    মেয়াদ পূর্তির পূর্বে পরিশোধযোগ্য বন্ডকে ___ বন্ড বলা হয়।

  4. 4

    নিচের কোন কারণটির জন্য একটি ব্যবসায়ের আর্থিক ঝুঁকি বৃদ্ধি পায় না ?

  5. 5

    নিচের কোনটি মুদ্রাবাজারের সম্পদ ?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল