এসিড: - এসিড নীল লিটমাসকে লাল করে। - এসিডে নীল বর্ণের লিটমাস লাল হয়। - যেসব রাসায়নিক দ্রব্য জলীয় দ্রবণে প্রোটন বা ধনাত্মক হাইড্রোজেন আয়ন দান করে, তাদের এসিড বলে। যেমন- এসিটিক এসিড, হাইড্রোক্লোরিক এসিড, অক্সালিক এসিড। - এসিড শব্দটি ল্যাটিন শব্দ এসিডাস থেকে এসেছে। বাংলায় একে অম্ল বলা হয়।
এসিডের বৈশিষ্ট্যসমূহ: ১. এসিড স্বাদে টক। ২. এটি নীল লিটমাসকে লাল করে। ৩. এটি ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে পানি ও লবণ উৎপন্ন করে। ৪. এটি ধাতুর কার্বনেটের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাই- অক্সাইড উৎপন্ন করে। ৫. প্রতিটি এসিডই হাইড্রোজেন আয়ন দান করতে পারে। ৬. যে এসিড যত বেশি হাইড্রোজেন আয়ন দান করে, সে তত বেশি শক্তিশালী।