- যেসব তৎসম শব্দে ই ঈ বা উ ঊ উভয় শুদ্ধ কেবল সেসব শব্দে ই বা উ এবং তার কারচিহ্ন হবে । অন্যদিকে, রেফের পর ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবে না। তাই সূর্য্য, কার্য্য, মূর্চ্ছা বানান গুলো ভুল।
এদের সঠিক বানান যথাক্রমে - সূর্য, কার্য, মূর্ছা ।
উৎস : বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।