বাংলা একাডেমি বানান অভিধান অনুসারে, বিকিরণ (বিশেষ্য) (তৎসম বা সংস্কৃত শব্দ)- যার অর্থ- বিক্ষেপ; বিস্তারকরণ; ছাড়নো (শিক্ষার বিকিরণ)। কোনো বিন্দু থেকে শক্তি ( আলোক, তাপ প্রভৃতি রশ্মি) বিচ্ছুরণ, নির্গমন।
বাংলা একাডেমির প্রমিত বাংলা বানান রীতি অনুযায়ী কতিপয় শুদ্ধ বানান হলো- • মরীচিকা, • মুমূর্ষু, • কৃষিজীবী, • বিকিরণ, • দধীচি, • মন্ত্রিসভা, • মন্ত্রিপরিষদ, • শিরশ্ছেদ ইত্যাদি।