অক্সিজেনের পরিমাণ:- পানির উপরিভাগে বায়ু থেকে অক্সিজেন পানিতে দ্রবীভূত হয়।
- যে অক্সিজেন পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে তাকে দ্রবীভূত অক্সিজেন বলে।
- একে সংক্ষেপে DO দ্বারা প্রকাশ করা হয়।
- পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ তাপমাত্রা ও চাপের উপর নির্ভরশীল।
- দ্রবীভূত অক্সিজেনের পরিমাণকে পিপিএম (ppm) এককে প্রকাশ করা হয়।
- সাধারণত পানিতে দ্রবীভূত অক্সিজেন এর পরিমাণ 4.0-6.0 পিপিএম (ppm)।
⇒ কিছু অক্সিজেন পানির সাথে মিশ্রিত অবস্থায় থাকে।
- পানির সাথে অক্সিজেনের মিশ্রিত হওয়ার প্রক্রিয়াকে এয়ারেশন (aeration) বলে।
- জলজ উদ্ভিদ যখন সালোকসংশ্লেষন প্রক্রিয়ায় সূর্যালোকের উপস্থিতিতে পানি ও কার্বন ডাইঅক্সাইড থেকে খাদ্য (গ্লুকোজ) প্রস্তুত করে তখন বিক্রিয়ায় উৎপন্ন অক্সিজেন পানিতে দ্রবীভূত হয়।
উল্লেখ্য,
- নদীর পানিতে সাধারণত অক্সিজেনের পরিমাণ বেশি থাকে।- কারণ নদীর পানি প্রবাহিত হয় এবং এতে ঢেউ ও স্রোতের কারণে বাতাসের সংস্পর্শে বেশি আসে।
- ফলে পানি বাতাস থেকে বেশি পরিমাণে অক্সিজেন শোষণ করতে পারে।
অন্যদিকে,
- স্থির জলাশয়ের (যেমন পুকুর বা লেক) তুলনায় প্রবাহমান পানিতে গ্যাসের আদান-প্রদান বেশি কার্যকরভাবে ঘটে।
- পুকুরের পানি ও লেকের পানি স্থির থাকে, ফলে সেখানে অক্সিজেন কম মিশতে পারে।
- সাগরের পানি গভীরতা এবং লবণাক্ততার কারণে সাধারণত অক্সিজেনের পরিমাণ তুলনামূলকভাবে কম হয়।
উৎস: i) রসায়ন ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) usgs.gov [
link]