• অসমাপিকা ক্রিয়া নেই - এ বছর বন্যায় ফসলের ক্ষতি হয়েছে।
• ভাবপ্রকাশের দিক দিয়ে ক্রিয়া দুই প্রকার। যথা: ১. সমাপিকা ক্রিয়া: যে ক্রিয়া দিয়ে ভাব সম্পূর্ণ হয়, তাকে সমাপিকা ক্রিয়া বলে। যেমন - - ভালো করে পড়াশোনা করবে। - এ বছর বন্যায় ফসলের ক্ষতি হয়েছে।
২. অসমাপিকা ক্রিয়া: যে ক্রিয়া ভাব সম্পূর্ণ করতে পারে না, তাকে অসমাপিকা ক্রিয়া বলে। যেমন - - ভালো করে পড়াশোনা করলে ভালো ফল হবে। - প্রভাতে সূর্য উঠলে অন্ধকার দূর হয়। - আমরা বিকেলে খেলতে যাই।
• অসমাপিকা ক্রিয়া তিন ধরনের। যথা: ১. ভূত অসমাপিকা, ২. ভাবী অসমাপিকা এবং ৩. শর্ত অসমাপিকা। যথা: - ভূত অসমাপিকা: সে গান করে আনন্দ পায়। - ভাবী অসমাপিকা: সে গান শিখতে রাজশাহী যায়। - শর্ত অসমাপিকা: গান করলে তার মন ভালো হয়।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯, ২০২২ সংস্করণ)।