• বাংলার ইতিহাসে প্রথম দীর্ঘ ৪০০ বছরব্যাপী শাসন করেছিল পালবংশ। • এ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল। • তার বংশধরগণ বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন। • গোপালদেবের আদিবাস বরেন্দ্রভূমিতে। • গোপালের মৃত্যুর পর তার পুত্র ধর্মপাল বাংলার নৃপতি হন। • তিনি ‘বিক্রমশীলদেব’ উপাধি গ্রহণ করেন। • দেবপাল নালন্দা বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষক ছিলেন, এছাড়া নালন্দায় তিনি একটি বৌদ্ধ বিহারও প্রতিষ্ঠা করেছিলেন। • মহীপালের নামে ‘মহীপাল গীত’ প্রচলিত ছিল।
তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, এস এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বাংলাপিডিয়া ।