মেঘনা নদী: - মেঘনা নদীকে চিরযৌবনা নদী বলা হয় কারন, মেঘনা নদীতে সব সময় জোয়ার-ভাটা বহমান থাকে। - মেঘনা নদী বাংলাদেশের অন্যতম বৃহৎ নদী ও প্রশস্ততম নদী। - চাঁদপুরের পর থেকে বঙ্গোপসাগর পর্যন্ত পদ্মা ও মেঘনার মিলিত ধারার নাম মেঘনা। - উৎপত্তিস্থলে মেঘনার নাম ছিল বরাক নদী। - ভোলার চরফ্যাশন এলাকায় মেঘনা বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়েছে। - মেঘনার উপ নদী হলো তিতাস ও ডাকাতিয়া। তথ্যসূত্র - মাধ্যমিক ভূগোল, নবম-দশম শ্রেণি।