মূল বিষয়বস্তুতে যান

কোন রাজনীতিবিদকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয়?

সঠিক উত্তর

হোসেন শহীদ সোহরাওয়ার্দী

সঠিক উত্তর: হোসেন শহীদ সোহরাওয়ার্দী

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলাদেশ বিষয়াবলি ১ নম্বর

কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

- গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের জন্যে হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয়।
- সোহরাওয়ার্দী ১৮৯২ সালে ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বি.এস.সি (সম্মান) ও বি.সি.এল ডিগ্রি লাভ করেন।
- সোহরাওয়ার্দী ১৯২৪ সালে কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র, ১৯৩৭ সালে ফজলুল হক কোয়ালিশন মন্ত্রিসভার শ্রম ও বাণিজ্য মন্ত্রী, ১৯৪৩-১৯৪৫ সালে খাজা নাজিমউদ্দীন মন্ত্রিসভায় বেসামরিক সরবরাহ মন্ত্রী, ১৯৪৬-৪৭ সালে অবিভক্ত বাংলার সর্বশেষ মুখ্যমন্ত্রী ছিলেন।
- পাকিস্তান আমলে সোহরাওয়ার্দী ১৯৫৪-৫৫ সালে মোহাম্মদ আলীর মন্ত্রিসভায় আইনমন্ত্রী এবং ১৯৫৬-১৯৫৭ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
- তিনি পাকিস্তানের প্রথম সংবিধান (১৯৫৬ সালে) রচনায় এবং মারী চুক্তি (১৯৫৫ সালে) সম্পাদনে বিশেষ ভূমিকা পালন করেন।
- ১৯৬২ সালে তার নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠায় আইয়ুব বিরোধী ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট (এন.ডি.এফ) গঠিত হয়। সোহরাওয়ার্দী বৃহত্তর বাংলা রাষ্ট্র প্রতিষ্ঠার সমর্থক ছিলেন।
- ১৯৬৩ সালের ৫ ডিসেম্বর সোহরাওয়ার্দী লেবাননের বৈরুত শহরে মারা যান। তার সমাধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে তিন নেতার মাজারে অবস্থিত।
(তথ্যসূত্র: বাংলাপিডিয়া)

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. শেরে বাংলা এ কে ফজলুল হক
  2. তাজউদ্দিন আহমেদ
  3. শেখ মুজিবুর রহমান
  4. হোসেন শহীদ সোহরাওয়ার্দী সঠিক

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

  2. 2

    কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?

  3. 3

    দৌলত উজির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?

  4. 4

    চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়?

  5. 5

    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল