মেধাবী
Toggle menu

রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস কোনটি?

সঠিক উত্তর
প্রশ্নটি বাতিল করা হয়েছে

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

চার অধ্যায়' (১৯৩৪) রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি রাজনৈতিক উপন্যাস।
- অসহযোগ আন্দোলনের পর বাংলায় নতুন করে যে হিংসাত্মক বিপ্লব-প্রচেষ্টা দেখা দিয়েছিলো, 'চার-অধ্যায়' উপন্যাসে তার তত্ত্ববিশ্লেষণ এবং নিরপেক্ষ মূল্য নির্ধারণের চেষ্টা আছে৷
- এই উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র: অতীন, এলা, ইন্দ্রনাথ৷
- 'চার অধ্যায়' কাহিনির সঙ্গে রবীন্দ্রনাথের 'রবিরার' গল্পের সম্পর্ক রয়েছে। 

- 'মুক্তধারা' নাটকটি  রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য রচিত।
- রবীন্দ্রনাথ ঠাকুরের চলিত ভাষারীতিতে লেখা প্রথম উপন্যাস 'ঘরে বাইরে' (১৯১৬)।
- এই উপন্যাসটি স্বদেশী আন্দোলনের পটভূমিকায় রচিত৷।
- রবীন্দ্রনাথ ঠাকুরের 'যোগাযোগ' উপন্যাসে ব্যক্তিত্বের তীব্র বিরোধ প্রকাশ পেয়েছে। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

--------------
সঠিক উত্তর - ঘরে বাইরে ও চার অধ্যায়। 
দ্বৈত উত্তর থাকায় প্রশ্ন বাতিল করা হলো।

সকল অপশন

রেফারেন্স মাত্র

চার অধ্যায়
মুক্তধারা
ঘরে বাইরে
যোগাযোগ

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড