কোন কবিতাটি 'অগ্নিবীণা' কাব্যেগ্রন্থের অন্তর্ভূক্ত নয়?
সঠিক উত্তর
সঠিক উত্তর: যৌবনের গান
সঠিক উত্তর
সঠিক উত্তর: যৌবনের গান
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ "অগ্নিবীণা" ১৯২২ সালে প্রকাশিত হয়।
এতে মোট ১২ টি কবিতা রয়েছে। এগুলো হলোঃ
- প্রলয়োল্লাস,
- বিদ্রোহী,
- রক্তাম্বরধারিণী মা,
- আগমনী,
- ধূমকেতু,
- কামাল পাশা,
- আনোয়ার পাশা,
- রণভেরী,
- শাত ইল আরব,
- খেয়াপাড়ের তরণী,
- কোরবানি ও
- মোহররম।
অন্যদিকে,
'যৌবনের গান' হল -১৯৩২ খ্রিস্টাব্দে সিরাজগঞ্জে মুসলিম যুব সমাজের অভিনন্দনের উত্তরে তাদের উদ্দেশ্যে কাজী নজরুল ইসলাম যে ভাষণ দিয়েছিলেন, তারই পরিমার্জিত লিখিত রূপ। (ভাষণের এ ধরনের লিখিত রূপকে/ এ ধরনের রচনাকে বলা হয় অভিভাষণ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, লেকচার এবং বাংলাপিডিয়া।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন