⇒ ‘যে অরণ্যে আলো নেই’ নিলিমা ইব্রাহীম রচিত নাটক। ১৯৭৪ সালে নাটকটি প্রকাশিত হয়।
⇒ নীলিমা ইব্রাহিম: - নীলিমা ইব্রাহিম তিনি ছিলেন শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজকর্মী। - ১৯২১ সালের ১১ অক্টোবর বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মূলঘর গ্রামের এক জমিদার পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। - তাঁর পিতা প্রফুল্লকুমার রায়চৌধুরী এবং মাতা কুসুমকুমারী দেবী। - তিনি ১৯৯৬ সালে রোকেয়া পদক এবং ২০০০ সালে একুশে পদক লাভ করেন।
• তাঁর রচিত উপন্যাস: - বিশ শতকের মেয়ে, - এক পথ দুই বাঁক, - কেয়াবন সঞ্চারিণী, - বহ্নিবলয় ইত্যাদি।
• তাঁর রচিত নাটক: - যে অরণ্যে আলো নেই, - দুয়ে দুয়ে চার, - রোদ জ্বলা বিকেল, - সূর্যাস্তের পর ইত্যাদি।
• প্রবন্ধ গবেষণাগ্রন্থ: - আমি বীরাঙ্গনা বলছি (২ খণ্ড ১৯৯৬-৯৭)।
• তাঁর রচিত আত্মজীবনী: - বিন্দু বিসর্গ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।