'যে অরণ্যে আলো নেই' নীলিমা ইব্রাহীমের মুক্তিযুদ্ধের পটভূমিকায় রচিত নাটক।
নীলিমা ইব্রাহিম (১৯২১-২০০২): শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজকর্মী নীলিমা ইব্রাহিম এর জন্ম ১৯২১ সালের ১১ অক্টোবর বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মূলঘর গ্রামের এক জমিদার পরিবারে।
তাঁর রচিত উপন্যাস: - বিশ শতকের মেয়ে (১৯৫৮) - এক পথ দুই বাক (১৯৫৮) - কেয়াবন সঞ্চারিনী (১৯৬২) - বহ্নিবলয় (১৯৮৫)
নাটক: - দুইয়ে দুইয়ে চার (১৯৬৪) - যে অরণ্যে আলো নেই (মুক্তিযুদ্ধ ভিত্তিক) (১৯৭৪) - রোদজ্বলা বিকেল (১৯৭৪) - সূর্যাস্তের পর (১৯৭৪)
গল্প: - রমনা পার্কে (১৯৬৪)
প্রবন্ধ: - আমি বীরাঙ্গনা বলছি (১৯৯৬) - শরৎ প্রতিভা (১৯৬০) - বাংলার কবি মধুসূদন (১৯৬১) - ঊনবিংশ শতাব্দীর বাঙালী সমাজ ও বাংলার নাটক (১৯৬৪) - অগ্নিস্নাত বঙ্গবন্ধুর ভস্মাচ্ছদিত কন্যা আমি (১৯৯৫)
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।