Which part of the operating system remains in the memory at all times?
সঠিক উত্তর
সঠিক উত্তর: Kernel
সঠিক উত্তর
সঠিক উত্তর: Kernel
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
নিচের কোনটি Anti- Virus Software নয়?
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• কার্নেল (Kernel) হলো একটি অপারেটিং সিস্টেমের মূল বা কেন্দ্রীয় অংশ। কম্পিউটার চালু হওয়ার সময় (বুটিংয়ের সময়) এটিই প্রথম প্রোগ্রাম হিসেবে লোড হয় এবং সিস্টেম বন্ধ না হওয়া পর্যন্ত মূল মেমোরিতে (RAM) অবস্থান করে। এটি সফটওয়্যার এবং হার্ডওয়্যারের মধ্যে যোগাযোগ রক্ষা করে, প্রসেস ম্যানেজমেন্ট বা কাজের প্রক্রিয়া পরিচালনা করে এবং সিস্টেমের বিভিন্ন রিসোর্স বা উৎসসমূহ নিয়ন্ত্রণ করে।
• অপারেটিং সিস্টেম:
- "অপারেটিং সিস্টেম হলো ব্যবহারকারীর নির্দেশ অনুযায়ী কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে কাজের সমন্বয় সাধন করে সমগ্র কার্যপ্রক্রিয়া পরিচালনার জন্য ব্যবহৃত প্রোগ্রামসামগ্রী।"
- অপারেটিং সিস্টেম হার্ডওয়্যার এবং ব্যবহারকারীর মধ্যে একটি সেতু বা ইন্টারফেস হিসেবে কাজ করে। এটি ছাড়া ব্যবহারকারী সরাসরি হার্ডওয়্যারকে নির্দেশ দিতে পারে না।
- অপারেটিং সিস্টেম কম্পিউটারের প্রধান তিনটি রিসোর্স— CPU, মেমোরি (RAM) এবং স্টোরেজ নিয়ন্ত্রণ করে। এটি নিশ্চিত করে যে প্রতিটি প্রোগ্রাম যেন একে অপরের কাজে বাধা না দিয়ে সঠিকভাবে চলতে পারে।
- পাসওয়ার্ড বা এনক্রিপশনের মাধ্যমে তথ্যের সুরক্ষা নিশ্চিত করা এবং ব্যবহারকারীর কাজ সহজ করার জন্য GUI (গ্রাফিক্যাল) বা CLI (কমান্ড-লাইন) ইন্টারফেস প্রদান করা।
বর্তমান সময়ের জনপ্রিয় অপারেটিং সিস্টেম হলো-
- DOS,
- WINDOWS,
- UNIX.
- LINUX,
- Mac OS, ইত্যাদি।
অপারেটিং সিস্টেমের কাজ-
- অপারেটিং সিস্টেম মূলত ফাইল তৈরি, অ্যাকসেস, কপি, ডিলিট ইত্যাদি কাজ করে থাকে।
- অপারেটিং সিস্টেমের একটি অন্যতম কাজ হচ্ছে প্রধান স্মৃতিতে ফাইল ও অ্যাপ্লিকেশন প্রোগ্রাম নিয়ে আসা।
- হার্ডওয়্যার বা সফটওয়্যারে কোনো সমস্যা হলে তা ব্যবহারকারীকে জানানো।
- গ্রাফিক্যাল (আইকন বা বাটন) বা কমান্ডের মাধ্যমে ব্যবহারকারীকে কম্পিউটারের সাথে কথা বলার বা নির্দেশনা দেওয়ার সুযোগ করে দেওয়া।
- কম্পিউটারের সাথে যুক্ত হার্ডওয়্যার যেমন—কি-বোর্ড, মাউস, প্রিন্টার বা মনিটরের কাজগুলো নিয়ন্ত্রণ করা। এটি সাধারণত 'ড্রাইভার' সফটওয়্যারের মাধ্যমে করা হয়।
উৎস: ১. বিবিএ প্রোগ্রাম, মৌলিক কম্পিউটার শিক্ষা।
২. geeksforgeeks.
রেফারেন্স মাত্র
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ের আরও প্রশ্ন