Which part of the microprocessor coordinates tasks with the input and output sections?
সঠিক উত্তর
সঠিক উত্তর: The Control unit
সঠিক উত্তর
সঠিক উত্তর: The Control unit
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
নিচের কোনটি Anti- Virus Software নয়?
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• কন্ট্রোল ইউনিটকে মাইক্রোপ্রসেসরের "মস্তিষ্ক" বলা যেতে পারে। এর প্রধান কাজ হলো ইনপুট ও আউটপুট ডিভাইসের সাথে তথ্যের আদান-প্রদান সমন্বয় করা। এটি মেমোরি থেকে নির্দেশাবলী (Instructions) গ্রহণ করে, সেগুলো ডিকোড করে এবং কম্পিউটারের অন্যান্য অংশকে (যেমন ALU বা I/O ডিভাইস) নির্দেশ দেয় যে কী করতে হবে। মূলত এটিই পুরো সিস্টেমের কাজের ধারাক্রম বা সিকোয়েন্স নিয়ন্ত্রণ করে।
• মাইক্রোপ্রসেসর:
- বর্তমানে পার্সোনাল কম্পিউটারগুলোতে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট অর্থাৎ নিয়ন্ত্রণ ইউনিট এবং গাণিতিক/যুক্তি ইউনিটগুলো একই সংগে মাইক্রোপ্রসেসরে থাকে।
- ফলে আধুনিক কম্পিউটারে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট বলতে মাইক্রোপ্রসেসরকেই বুঝায়।
- মাইক্রোপ্রসেসরের ক্ষমতা ও বৈশিষ্ট্যের উপর কম্পিউটারের ক্ষমতা ও বৈশিষ্ট্য নির্ভর করে।
• মাইক্রোপ্রসেসরের প্রধান কাজগুলো হলো-
১. ইনপুট ও আউটপুট অংশগুলোর সংগে কাজের সমন্বয় সাধন করা।
২. গাণিতিক/যুক্তির কাজ করা।
৩. কম্পিউটারের স্মৃতিতে সঞ্চিত প্রোগ্রাম নির্বাহ করা।
৪. স্মৃতি ও গাণিতিক/যুক্তি অংশের তথ্য প্রক্রিয়াকরণের কাজ এবং অন্যান্য অংশের সাথে তথ্য বিনিময়ের কাজ নিয়ন্ত্রণ করা।
• উল্লেখিত কাজগুলো সম্পাদনের জন্য মাইক্রোপ্রসেসরের ভিতরের সংগঠনকে তিনভাগে ভাগ করা হয়:
১। নিয়ন্ত্রণ অংশ,
২। গাণিতিক/যুক্তি অংশ,
৩। স্মৃতি।
উৎস: এসএসসি প্রোগ্রাম, কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
রেফারেন্স মাত্র
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ের আরও প্রশ্ন