মূল বিষয়বস্তুতে যান

কোন খণ্ডটি শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের অন্তর্ভুক্ত নয়?

সঠিক উত্তর

সুখ

সঠিক উত্তর: সুখ

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা সাহিত্য ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

- প্রদত্ত অপশনগুলোর মধ্যে 'সুখ' শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কোনো খণ্ড নয়।

• শ্রীকৃষ্ণকীর্তন:
- মধ্যযুগে বাংলা সাহিত্যের প্রথম কাব্যগ্রন্থ শ্রীকৃষ্ণকীর্তন।
- শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রচয়িতা বড়ু চন্ডীদাস। এটি ১৩ খন্ডের কাব্য।
- ১৯০৯ খ্রিস্টাব্দে (১৩১৬ বঙ্গাব্দ) শ্রী বসন্তরঞ্জন রায় পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বনবিষ্ণুপুরের কাছে কাকিল্যা গ্রামের দেবেন্দ্রনাথ মুখ্যোপাধ্যায়ের বাড়ির গোয়ালঘর থেকে এই পুঁথিটি আবিষ্কার করেন।
- এটি মধ্যযুগে রচিত বাংলা ভাষায় কোনো লেখকের প্রথম একক কাব্যগ্রন্থ এখানে রাধা কৃষ্ণ কাব্যের আড়ালে ঈশ্বরের প্রতি জীবকুলের আকুলতা প্রকাশিত।
- কাব্যেগ্রন্থটির প্রধান চরিত্র রাধা, কৃষ্ণ এবং বড়ায়ি।

• শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের ১৩টি খন্ড হচ্ছে -
- জন্ম খন্ড, তাম্বুল খন্ড, দান খন্ড, নৌকা খন্ড, ভার খন্ড, ছত্র খন্ড, বৃন্দাবন খন্ড, কালীয়দমন খন্ড, যমুনা খন্ড, হার খন্ড, বাণ খন্ড, বংশী খন্ড ও বিরহ খন্ড।

উৎস: বাংলা ভাষা ও জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. বৃন্দাবন
  2. কালিয়দমন
  3. জন্ম
  4. সুখ সঠিক

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল