যে ধ্বনি উচ্চারনের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না তাকে অঘোষ এবং স্বরতন্ত্রী অনুরণিত হলে তাকে ঘোষ ধ্বনি বলে। প্রশ্নেল্লিখিত শ, থ, ছ উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না তাই এগুলো অঘোষ ধ্বনি। পক্ষান্তরে হ উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় তাই ‘হ’ ঘোষ ধ্বনি। উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী