মূল বিষয়বস্তুতে যান

সংস্কৃত তদ্ধিত প্রত্যয়যোগে গঠিত শব্দ কোনটি?

সঠিক উত্তর

মানব

সঠিক উত্তর: মানব

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ১ নম্বর

রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• মানব (মনু +ষ্ণ) সংস্কৃত তদ্ধিত প্রত্যয়যোগে গঠিত শব্দ।

• সংস্কৃত তদ্ধিত প্রত্যয়:
- ষ্ণ, ষ্ণি, ষ্ণিক, ষ্ণ্য, ইত, ইমন, ইল, তর, তা, ত্ব, বতুপ, নীন, বিন্, র, ল প্রভৃতি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়যোগে যে সমস্ত শব্দ গঠিত হয়, সেগুলো সংস্কৃত তদ্ধিত প্রত্যয় বলে।

• সংস্কৃত তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত কিছু শব্দের প্রকৃতি ও প্রত্যয় হলো:
- মধু + ষ্ণ = মাধব;
- তেজঃ + বিন = তেজস্বী;
- মায়া + বিন = মায়াবী;
- পঞ্চভূত + ষ্ণিক = পাঞ্চভৌতিক;
- কুসুম + ইত = কুসুমিত;
- সর্বজন + নীন = সর্বজনীন;
- নীল + ইমন = নীলিমা ইত্যাদি।

অন্যদিকে,
- বড়াই (বড় + আই), নিমাই (নিম+আই) 'আই' বাংলা তদ্ধিত প্রত্যয়যোগে গঠিত শব্দ।
- দাতা (√দা +তৃ ) 'তৃ' সংস্কৃত কৃৎ প্রত্যয়যোগে গঠিত শব্দ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. মানব সঠিক
  2. বড়াই
  3. নিমাই
  4. দাতা

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস, শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

বাংলা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

  2. 2

    “আসমান” কোন ভাষা থেকে আগত শব্দ?

  3. 3

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  4. 4

    জিজীবিষা শব্দটির অর্থ কি?

  5. 5

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল