বাংলা সাহিত্য MCQ
মধ্যযুগের মহিলা কবি চন্দ্রাবতী নিচের কোন গ্রন্থটি রচনা করেছেন?
সঠিক উত্তর
রামায়ণ
সঠিক উত্তর: রামায়ণ
বিস্তারিত ব্যাখ্যা
এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• মধ্যযুগের মহিলা কবি চন্দ্রাবতী 'রামায়ণ' রচনা করেছেন।
• চন্দ্রাবতী রচিত 'রামায়ণ' সম্পর্কে তথ্য:
- চন্দ্রাবতী ছিলেন সপ্তদশ শতাব্দীর প্রখ্যাত 'মনসামঙ্গল' কাব্যের রচয়িতা দ্বিজবংশী বা বংশদাস এর বিদুষীকন্যা।
- চন্দ্রাবতী রামায়ণ রচনা করে পুরাতন বাংলা সাহিত্যের ইতিহাসে একমাত্র মহিলাকবি হিসেবে গৌরব অর্জন করেন।
- তাঁর রচিত রামায়ণের রচনাকাল কত ছিল তা সঠিকভাবে জানা যায় নি।
- তবে তাঁর পিতা সপ্তদশ শতাব্দীর লোক ছিলেন।
- তাই, ধারণা করা হয় তার রামায়ণ সপ্তদশ শতাব্দীর শেষার্ধে রচিত।
- চন্দ্রাবতীর জীবনের কথা তেমন কিছু জানা যায় নি।
- কলকাতা বিশ্ববিদ্যালয় প্রকাশিত 'মৈমনসিংহ গীতিকা'র একটি পালায় চন্দ্রাবতীর বিয়োগান্তক জীবন-পরিচয় পাওয়া যায়।
- অনেকে, চন্দ্রাবতীর জীবন বৃত্তান্ত ও তার কাব্যের অস্তিত্বকে মানতে চান না।
- কিন্তু যে রকম ব্যাপকভাবে চন্দ্রাবতীর জীবন ও তাঁর রচিত রামায়ণ ও দস্যু কেনারামের পালা ময়মনসিংহে প্রচলিত আছে, তাতে চন্দ্রাবতীর কবি ব্যক্তিত্বকে অস্বীকার করে উড়িয়ে দেওয়া যায় না।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

সকল অপশন
রেফারেন্স মাত্র
- হপ্তপয়কর
- রামায়ণ সঠিক
- মহাভারত
- দেওয়ানা মদিনা
প্রশ্ন তথ্য
- বিষয়
- বাংলা সাহিত্য
- শ্রেণী
- বিসিএস
- মার্ক
- 1.00