আপদ একটি অস্বাভাবিক ঘটনা,যা প্রাকৃতিক বা মানবসৃষ্ট কারণে হতে পারে। এর ফলে মানুষের জীবন ও জীবিকার মারাত্মক ক্ষতি হতে পারে। আপদ কোনো দুর্যোগ নয়, বরং দুর্যোগের সম্ভাব্য কারণ। যেমন: বন্যা, খরা, ঘূর্ণিঝড়, ভমিকম্প, নদী ভাঙ্গন, সুনামি ইত্যাদি হলো আপদ। কিন্তু এই আপদগুলো যখন প্রাণহানি, শিক্ষা প্রতিষ্ঠানসহ ও অন্যান্য অবকাঠামো ধ্বংস করে জীবন ও জীবিকার অপূরণীয় ভয়াবহ ক্ষতিসাধন করে তখনই তা দুর্যোগে পরিণত হয়।