মূল বিষয়বস্তুতে যান

নিচের কোন উক্তিটি সঠিক?

সঠিক উত্তর

‘সাৎ’ প্রত্যয়ের ‘স’‘ষ’ হয় না।

সঠিক উত্তর: ‘সাৎ’ প্রত্যয়ের ‘স’‘ষ’ হয় না।

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

আই সি টি ১ নম্বর

কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়?

আই সি টি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• সঠিক উক্তি-
- সংস্কৃত 'সাৎ' প্রত্যয়যুক্ত পদে 'স' কখনো ‘ষ’ হয় না ।
- যেমন - অগ্নিসাৎ ধূলিসাৎ ভূমিসাৎ ইত্যাদি।
-----------------------
ষ-ত্ব বিধান:
- সংস্কৃত ভাষায় মূর্ধন্য ষ ব্যবহারের নিয়ম আছে।
- সেই কারণে বাংলা ভাষায় যেসব অবিকৃত সংস্কৃত শব্দ ব্যবহৃত হয়, সেগুলোর বানানেও মূর্ধন্য ষ-এর ব্যবহার প্রচলিত।
- অবিকৃত সংস্কৃত শব্দে কোন নিয়মে মূর্ধন্য ষ লেখা হবে—এই বিধানকেই ষ-ত্ব বিধান বলা হয়।
- বাংলা ভাষায় মূর্ধন্য ষ-এর জন্য আলাদা কোনো বিশেষ উচ্চারণ নেই।
- তাই খাঁটি বাংলা শব্দ ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্য ষ ব্যবহারের প্রয়োজন হয় না।
-------------------------
উল্লেখ্য,
- যেসব ক্ষেত্রে ‘ষ’-এর ব্যবহার হয় না—
১. খাঁটি বাংলা শব্দ এবং ক্রিয়াপদে কখনোই ‘ষ’ হয় না। যেমন—করিস, দিস্‌, যাস ইত্যাদি।
২. বিদেশি শব্দে কখনোই ‘ষ’ হয় না। যেমন—পোশাক, জিনিস, অফিস, স্টেশন ইত্যাদি।
৩. ‘স্পৃহ’ বা ‘স্পন্দ’ ধাতুর ‘স’ কখনো ‘ষ’ হয় না। যেমন—নিস্পৃহ, নিস্পন্দ ইত্যাদি।
৪. ‘স্ফুট’ ও ‘স্ফুর’ ধাতুর ‘স’ কখনো ‘ষ’ হয় না। যেমন—বিস্ফোরণ, পরিস্ফুট ইত্যাদি।
৫. চ-বর্গীয় বর্ণ অর্থাৎ তালব্য বর্ণ এবং ত-বর্গীয় বর্ণ অর্থাৎ দন্ত্য বর্ণের সঙ্গে কখনোই ‘ষ’ যুক্ত হয় না। যেমন—নিশ্ছিদ্র, বিস্তর, দুস্থ ইত্যাদি।

উৎস:
ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ;
বাংলা ২য় পত্র, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. বিস্ময়, বিস্মিত, সুস্বপ্ন ইত্যাদি শব্দের ‘স’ ‘ষ’ হয়।
  2. তদ্ভব, দেশি ও বিদেশি শব্দের দন্ত্য ‘ন’ মূর্ধন্য ‘ণ’ হয়।
  3. দেশি ও বিদেশি শব্দে ‘ষ’ হয়।
  4. ‘সাৎ’ প্রত্যয়ের ‘স’‘ষ’ হয় না। সঠিক

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

আই সি টি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়?

  2. 2কোন চিহ্নটি ই-মেইল ঠিকানায় অবশ্যই থাকবে?
  3. 3

    ১০১১১০ বাইনারি নাম্বারে সমতুল্য ডেসিমাল নাম্বার কোনটি?

  4. 4

    নিচের কোনটি multi-tasking operation system নয়?

  5. 5

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল