নিচের কোন বানানটি অশুদ্ধ?
সঠিক উত্তর
সঠিক উত্তর: কথোপোকথন
সঠিক উত্তর
সঠিক উত্তর: কথোপোকথন
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?
আ ধ্বনিটি উচ্চারণের সময় জিহ্বার অবস্থান হয় সব থেকে নিম্নে হয়। তাই নিম্ন বিবৃত স্বরধ্বনি বলে।
বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
কথোপোকথন বানানটি ভুল। শুদ্ধরূপ = কথোপকথন।
কথোপকথন (বিশেষ্য):
১. বাক্যালাপ; কথাবার্তা।
২. আলোচনা।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।
- আইনজীবী বানানটি শুদ্ধ। অনেকে আইনজীবি লেখেন। কিন্তু এটি শুদ্ধ নয়। মনে রাখতে হবে জীবী যুক্ত সকল শব্দেই ী-কার হবে।
- উপর্যুক্ত বানানটি শুদ্ধ।
- প্রতিযোগিতা শব্দটি প্রতিযোগী + তা থেকে এসেছে। এটিও শুদ্ধ।
তথ্যসূত্র: প্রমিত বাংলা বানান-ড. মোহাম্মদ আমীন, বাংলা ভাষার ব্যাকরণ-নবম-দশম শ্রেণি
রেফারেন্স মাত্র
বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন