নিচের কোন বানানটি অশুদ্ধ?
সঠিক উত্তর
সঠিক উত্তর: জাত্যাভিমান
সঠিক উত্তর
সঠিক উত্তর: জাত্যাভিমান
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?
আ ধ্বনিটি উচ্চারণের সময় জিহ্বার অবস্থান হয় সব থেকে নিম্নে হয়। তাই নিম্ন বিবৃত স্বরধ্বনি বলে।
বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
অপশন ক এর অপরাহ্ণ বানানটি সঠিক। (অপর + অহ্ণ)
মনে রাখতে হবে ‘হ’ এর সাথে যখন ’ণ’ যুক্ত হয় তখন তা নিচে লিখতে হয়। আর ’ন’ যুক্ত হলে উপরে লিখতে হয়। যেমন: অপরাহ্ণ, সায়াহ্ন
অপশন খ তে উল্লেখিত উচ্ছ্বাস শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো উৎ + শ্বাস । এটি সন্ধির নিয়মে উচ্ছ্বাস হয়েছে।
অপশন গ এর জাত্যাভিমান শব্দটি শুদ্ধ নয়। কারণ এটি জাতি + অভিমান থেকে এসেছে। এর সঠিক রূপটি হবে জাত্যভিমান।
অপশন ঘ এর ডাস্টবিন শব্দটি সঠিক। এটাকে অনেকে ভুল করে ডাষ্টবিন লিখে থাকেন। মনে রাখতে হবে বিদেশী শব্দে ‘ষ’ ব্যবহার করা যায় না।
তথ্যসূত্র: বাংলা ভাষার ব্যাকরণ-নবম-দশম শ্রেণি, বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান।
রেফারেন্স মাত্র
বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন