যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না তাকে অঘোষ ব্যঞ্জন ধ্বনি বলে। যেমন - ক, খ, চ, ছ, ট, ঠ, ত, থ ইত্যাদি। যে ধ্বনির উচ্চারণে স্বরতন্ত্রী কাঁপে তাকে ঘোষ ব্যঞ্জন ধ্বনি বলে। যেমন- গ, ঘ, ঙ, জ, ঞ, ঝ, ড, ঢ ইত্যাদি। উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী