মূল বিষয়বস্তুতে যান

নিচের কোন বাক্যে ক্রিয়াজাত অনুসর্গ পদের প্রয়োগ ঘটেছে?

সঠিক উত্তর

বহুদিন ধরে অপেক্ষা করে আছি।

সঠিক উত্তর: বহুদিন ধরে অপেক্ষা করে আছি।

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

অনুসর্গকে ২ ভাগে ভাগ করা যায়। যথা:
১. সাধারণ অনুসর্গ বা নাম অনুসর্গ ও
২. ক্রিয়াজাত অনুসর্গ। 

• সাধারণ অনুসর্গ: যেসব অনুসর্গ ক্রিয়া ছাড়া অন্য শব্দ থেকে তৈরি হয়, তাকে সাধারণ অনুসর্গ বলে। 
যেমন:
- আজ বাংলাদেশ বনাম ভারতের খেলা।
- কার কাছে গেলে জানা যাবে? 
- এমন কাজ তোমার দ্বারা হবেনা।
- বৃষ্টির দরুণ খেলা পণ্ড হয়ে গেল।
- বাবা রাতে ভাতের বদলে রুটি খায়।
- ওর কাছে বইটা নেই।

• ক্রিয়াজাত অনুসর্গ: যেসব অনুসর্গ ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে, তাকে ক্রিয়াজাত অনুসর্গ বলে। 
যেমন:
- বহুদিন ধরে অপেক্ষা করে আছি।
- তুমি আসবে বলে দাঁড়িয়ে আছি।
- মন দিয়ে পড়ালেখা কর।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ ২০২২) এবং প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ  (প্রথম খণ্ড)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. বৃষ্টির দরুণ খেলা পণ্ড হয়ে গেল।
  2. বহুদিন ধরে অপেক্ষা করে আছি। সঠিক
  3. ওর কাছে বইটা নেই।
  4. বাবা রাতে ভাতের বদলে রুটি খায়।

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল