• 'গোটা’ বচনবাচক শব্দের আগে বসে এবং খানা, খানি পরে বসে। এগুলো নির্দেশক ও অনির্দেশক দুই অর্থেই প্রযোজ্য। ‘গোটা’ শব্দ আগে বসে এবং সংশ্লিষ্ট পদটি নির্দিষ্টতা না বুঝিয়ে অনির্দিষ্টতা বোঝায়। যেমন- - গোটাসাতেক আম এনো। - গোটা দেশই ছারখার হয়ে গেছে। - গোটাদুই কমলালেবু আছে (অনির্দিষ্ট)। - দুখানা কম্বল চেয়েছিলাম (নির্দিষ্ট)। - একখানা বই কিনে নিও (অনির্দিষ্ট)।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।