মূল বিষয়বস্তুতে যান

নিচের কোন বাক্যটি নিত্যবৃত্ত অতীত কালের উদাহরণ?

সঠিক উত্তর

প্রতিদিন বিকেলে আমরা শহিদ মিনারে আড্ডা দিতাম।

সঠিক উত্তর: প্রতিদিন বিকেলে আমরা শহিদ মিনারে আড্ডা দিতাম।

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• 'প্রতিদিন বিকেলে আমরা শহিদ মিনারে আড্ডা দিতাম' বাক্যটি নিত্যবৃত্ত অতীত কালের উদাহরণ।

• অতীত কাল:
যে ক্রিয়া পুর্বে ঘটে গেছে, তাকে অতীত কাল বলে।
যেমন: তিনি ঢাকায় গেলেন, আমি বাড়ি ফিরলাম।

অতীত কালের চারটি রূপ:
• সাধারণ অতীত কাল :
- যে ক্রিয়া সাধারণভাবে অতীতে অর্থাৎ বর্তমান কালের পূর্বে সংঘটিত হয়েছে তার সংঘটন কালই সাধারণ অতীত কাল।
যেমন-
- পুলিশ সন্ত্রাসী ছেলেটিকে মেরে ফেলল। 
- বিড়াল ইঁদুরটিকে ধরল।

• ঘটমান অতীত কাল :
- অতীতে কোনো কাজ চলছিল এবং তখনও কাজটি শেষ হয়নি; এরূপ অর্থে ঘটমান অতীত ব্যবহৃত হয়।
যেমন-
- কাল সন্ধ্যায় আমরা ফুটবল খেলা দেখছিলাম।
- সকালে প্রচুর বৃষ্টি পড়ছিল।

• পুরাঘটিত অতীত কাল :
- যে ক্রিয়া অতীতে ঘটেছে এবং এর প্রভাবও শেষ হয়ে গেছে। তার কালকে পুরাঘটিত অতীত কাল বলে।
যেমন-
- দায়িত্বটি আমি পালন করেছিলাম।
- প্রিন্সিপাল স্যার আমাদের বাড়ি গিয়েছিলেন।

• নিত্যবৃত্ত অতীত কাল :
- অতীতকালে যে ক্রিয়া সাধারণভাবে এবং সচরাচর ঘটতো তার কাল নিত্যবৃত্ত অতীত কাল।
যেমন-
- আমরা রোজ সকাল সাতটায় হাঁটতে যেতাম।
- প্রতিদিন বিকেলে আমরা শহিদ মিনারে আড্ডা দিতাম।

 উৎস: প্রমিত বাংলা ব্যকরণ ও নির্মিতি- ড. হায়াত মামুদ ও ড. মোহাম্মদ আমীন।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. বিড়াল ইঁদুরটিকে ধরল।
  2. সকালে প্রচুর বৃষ্টি পড়ছিল।
  3. দায়িত্বটি আমি পালন করেছিলাম।
  4. প্রতিদিন বিকেলে আমরা শহিদ মিনারে আড্ডা দিতাম। সঠিক

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল