মূল বিষয়বস্তুতে যান

Which of the following relies on computer technology and simulation theory to immerse users in a virtual environment?

সঠিক উত্তর

VR technology

সঠিক উত্তর: VR technology

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ১ নম্বর

নিচের কোনটি Anti- Virus Software নয়?

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

⦾ VR (Virtual Reality) প্রযুক্তি কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন থিওরির উপর নির্ভর করে ব্যবহারকারীদের সম্পূর্ণরূপে একটি ভার্চুয়াল পরিবেশে নিমগ্ন করে। এতে ব্যবহারকারীরা হেডসেট বা বিশেষ যন্ত্রপাতির মাধ্যমে একটি কল্পিত জগতে প্রবেশ করে, যেখানে তারা দেখতে, শুনতে ও মাঝেমধ্যে স্পর্শ করতেও পারে। - অন্য অপশনগুলির মধ্যে, Voice recognition কণ্ঠস্বর চিনে কমান্ড নেয়, GPS navigation রিয়েল-ওয়ার্ল্ড লোকেশন ট্র্যাক করে রুট নির্দেশনা দেয়, এবং Augmented Reality (AR) বাস্তব জগতে ভার্চুয়াল উপাদান যোগ করে; কিন্তু তারা পুরোপুরি ভার্চুয়াল পরিবেশ তৈরি করে না। - তাই একমাত্র VR প্রযুক্তিই সম্পূর্ণ ভার্চুয়াল জগতে নিমজ্জিত হওয়ার সুযোগ দেয়।• ভার্চুয়াল রিয়েলিটি:- ভার্চুয়াল রিয়েলিটি শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে কৃত্রিম বাস্তবতা।- প্রকৃত অর্থে বাস্তব নয়, কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞাননির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বা কৃত্রিম বাস্তবতা কিংবা কল্পবাস্তবতা বলে।- একে সংক্ষেপে VR বলা হয়ে থাকে।- ভার্চুয়াল রিয়েলিটি মূলত কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের ওপর প্রতিষ্ঠিত।- এতে ব্যবহৃত সফটওয়্যারের মধ্যে উল্লেখযোগ্য হলো- Vizard, VRToolkit, 3d Studio Max, Maya ইত্যাদি।- ভার্চুয়াল রিয়েলিটিতে ত্রিমাত্রিক ইমেজ তৈরির মাধ্যমে অতি অসম্ভব কাজও করা সম্ভব হয়।- ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত এমন একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ, যা উপস্থাপন করা হলে ব্যবহারকারীদের কাছে এটিকে বাস্তব পরিবেশ মনে হয়।উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. Voice recognition
  2. GPS navigation
  3. Augmented Reality
  4. VR technology সঠিক

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1নিচের কোনটি Anti- Virus Software নয়?
  2. 2

    RFID বলতে বোঝায়?

  3. 3কোন চিহ্নটি ই-মেইল ঠিকানায় অবশ্যই থাকবে?
  4. 4নিচের কোনটি output device নয়?
  5. 5নিচের কোনটি একটি প্রতিষ্ঠানের ওয়েব ঠিকানাকে নির্দেশ করে?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল