এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
প্রশ্নটি বাতিল করা হল। প্রত্যেকেই মর্সিয়া সাহিত্যের কবি।
কারবালা-কেন্দ্রিক কাব্যের অপর নাম মর্সিয়া সাহিত্য। আরবি ‘মর্সিয়া’ শব্দের অর্থ শোক। শোকবিষয়ক রচনাকে মর্সিয়া সাহিত্য বা শোককাব্য বলা হয়। অতএব জঙ্গনামা ও মর্সিয়া সাহিত্যের মধ্যে বিষয়গত মিল থাকলেও আঙ্গিক ও রসগত পার্থক্য আছে। জঙ্গনামা ও মর্সিয়া সাহিত্য প্রথমত আরবে, পরে পারস্যে বিকাশ লাভ করে এবং মধ্যযুগে মুসলিম শাসনামলে এ সাহিত্যধারা বাংলাদেশে প্রবেশ করে। বাংলায় এ কাব্যধারা মধ্যযুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত প্রচলিত ছিল।
জঙ্গনামা শ্রেণীর কাব্যধারার উল্লেখযোগ্য কবি ও কাব্যের নাম হলো:
শেখ ফয়জুল্লাহ - জয়নবের চৌতিশা
দৌলত উজির বাহরাম খান - জঙ্গনামা
মুহম্মদ খান - মকতুল হোসেন
শেরবাজ - কাশিমের লড়াই ও ফাতিমার সুরতনামা
হেয়াত মামুদ - জারি-জঙ্গনামা
ফকির গরিবুল্লাহ - জঙ্গনামা ও সোনাভান
রেফারেন্স মাত্র
অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন
বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড