মূল বিষয়বস্তুতে যান

নিচের কোন কাব্যগ্রন্থটি বিষ্ণু দে রচিত?

সঠিক উত্তর

চোরাবালি

সঠিক উত্তর: চোরাবালি

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

বিষ্ণু দে:
• কবি, প্রাবন্ধিক, চিত্রসমালোচক ও শিল্পানুরাগী।
• ১৯০৯ সালের ১৮ জুলাই কলকাতার পটলডাঙ্গায় তাঁর জন্ম।
• বিষ্ণু দে ত্রিশোত্তর বাংলা কবিতার নব্যধারার আন্দোলনের প্রধান পাঁচজন কবির অন্যতম ছিলেন।
• তিনি মার্কসবাদী চেতনায় উদ্বুদ্ধ ছিলেন।
• কাব্যভাবনা ও প্রকাশরীতিতে বুদ্ধিবৃত্তি ও মননশীলতাকে অঙ্গীকার করেই তিনি কবিতা লেখেন।
• তাঁর কবিতায় টি.এস এলিয়টের কবিতার প্রভাব রয়েছে।

⇒ উল্লেখযোগ্য কয়েকটি কাব্যগ্রন্থ:
• উর্বশী ও আর্টেমিস,
• চোরাবালি,
• সাত ভাই চম্পা,
• তুমি শুধু পঁচিশে বৈশাখ,
• সেই অন্ধকার চাই,
• রবিকরোজ্জ্বল নিজদেশ,
• স্মৃতি সত্তা ভবিষ্যত ইত্যাদি।

⇒ প্রবন্ধগ্রন্থ:
• রবীন্দ্রনাথ ও শিল্পসাহিত্যে আধুনিকতার সমস্যা
• সাহিত্যের ভবিষ্যৎ
• মাইকেল রবীন্দ্রনাথ ও অন্যান্য জিজ্ঞাসা
⇒ ১৯৮২ সালের ৩ ডিসেম্বর তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন।

উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. বেলা অবেলা কালবেলা
  2. চোরাবালি সঠিক
  3. যে আঁধারআলোর অধিক
  4. এক মুঠো

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস, চাকুরী প্রস্তুতি - ৯ম থেকে ১৩তম গ্রেড
মার্ক
1.00

বাংলা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল