CTBTOপারমাণবিক অস্ত্রের পরীক্ষা নিষিদ্ধকরণ বিষয়ক সংস্থা Comprehensive Nuclear-Test-Ban Treaty Organization (CTBTO) - জাতিসংঘের অধীনে পরিচালিত একটি সংস্থা।
সংস্থাটি ভূপৃষ্ঠ, বায়ুমন্ডল বা সমুদ্রের নিচে যে কোন ধরনের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানো বন্ধের জন্য গৃহীত চুক্তি Comprehensive Nuclear-Test-Ban Treaty (CTBT) নিয়ে কাজ করে এবং বিশ্বকে পারমাণবিক অস্ত্রমুক্তকরণের নিমিত্তে কার্যক্রম পরিচালনা করে আসছে। যদিও পারমাণবিক বেশ কয়েকটি প্রভাবশালী দেশের অসহযোগীতার কারনে চুক্তিটি এখনও কার্যকর করা সম্ভব হয় নি।
স্নায়ুযুদ্ধের সময় পারমাণবিক অস্ত্রের পরীক্ষা নিষিদ্ধকরণ নিয়ে অনেক আলোচনা এবং প্রচেষ্টা চালানো হয়েছিল। কিন্তু ১৯৯০ এর দশকে চুক্তিটি বাস্তবে পরিণত হয়েছিল। CTBT নিয়ে ১৯৯৪ এবং ১৯৯৬ সাল পর্যন্ত জেনেভায় আলোচনা করা হয়েছিল। ১৯৯৬ সালের ১০ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ সভায় এই চুক্তি গৃহীত হয়। পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণের লক্ষ্যে এই চুক্তি অস্ট্রেলিয়া জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে উত্থাপন করে।
চুক্তি গৃহীত: ১০ সেপ্টেম্বর, ১৯৯৬ সাল
কার্যক্রম শুরু: ২৭ নভেম্বর, ১৯৯৬ সালে
চুক্তি উত্থাপনকারী দেশ: অস্ট্রেলিয়া
সদস্য দেশ: ১৮৬টি
চুক্তি অনুমোদনকারী দেশ: ১৭৩টি
সদরদপ্তর : ভিয়েনা, অস্ট্রিয়া
⤇ CTBTO - এর সর্বশেষ সদস্য দেশ ডমিনিকা। ১ জুলাই ২০২২ সালে অনুমোদন করে।
⤇ পারমাণবিক অস্ত্রের অধিকারী দেশগুলোর মধ্যে রাশিয়া, ফ্রান্স ও যুক্তরাজ্য (৩টি দেশ) চুক্তিটি স্বাক্ষর ও অনুমোদন করেছে।
⤇ CTBTO কার্যকর হওয়ার আগে ৪৪টি নির্দিষ্ট পারমাণবিক প্রযুক্তিধারী দেশকে অবশ্যই স্বাক্ষর করতে হবে এবং অনুমোদন করতে হবে। এর মধ্যে ৮টি দেশ চুক্তিটি স্বাক্ষর করলেও এখনও অনুমোদন করেনি (চীন, মিশর, ভারত, ইরান, ইসরায়েল, উত্তর কোরিয়া, পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্র)।
⤇ ভারত, উত্তর কোরিয়া ও পাকিস্তান এখনো সিটিবিটি স্বাক্ষর করেনি।
⤇ বাংলাদেশ বিশ্বের ১২৯তম দেশ হিসেবে সিটিবিটি চুক্তি স্বাক্ষর করেন ২৪ অক্টোবর ১৯৯৬ সালে ও অনুমোদন করে ২০০০ সালের ৮ মার্চ ৫৪তম দেশ হিসেবে।
উৎস: CTBTO ওয়েবসাইট