বাংলা একাডেমি অভিধান অনুসারে দারিদ্রতা বানানটি অশুদ্ধ। সঠিক বানান সম্বলিত এরূপ শব্দ হলো দরিদ্র, দারিদ্র্য, দরিদ্রতা।
'দারিদ্র্য' শব্দটার সাথে তা প্রত্যয় যোগ করা সঠিক নয়। কারণ পূর্বেই দারিদ্র্য (দারিদ্র্য = দরিদ্র + য) শব্দটির সাথে একটি প্রত্যয় যোগ করা হয়েছে। এ সংক্রান্ত অন্যান্য শব্দ: দরিদ্র = বিশেষণ দরিদ্রতা/দারিদ্র্য = বিশেষ্য
তাই, শুদ্ধ বানান = দারিদ্র্য আমাদের প্রধান সমস্যা।