সন্ধির প্রয়োজন বহুবিধ। যেমন: ১। ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে সন্ধি বিশেষ ভূমিকা পালন করে। ২। শব্দের আকার ছোটো করতেও সন্ধির প্রয়োজন পড়ে। ৩। সন্ধির ফলে ভাষা সুন্দর ও সাবলীল হয়। ৪। উচ্চারণ সহজ করার জন্যে সন্ধির প্রয়োজন রয়েছে। ৫। উচ্চারণের সৌকর্য ও শ্রুতিমাধুর্য বৃদ্ধি, ভাষার প্রাঞ্জলতা সৃষ্টি ও ভাষাকে সংক্ষিপ্ত করতে সন্ধির প্রয়োজনীয়তা অপরিসীম।
বাংলা শব্দের গঠন বিবেচনা করলে দেখা যায় যে, মূলত তিনভাবে বাংলা শব্দ গঠিত হতে পারে। এগুলাে হলাে : - উপসর্গ যােগে, - প্রত্যয় যােগে এবং - যৌগিকীকরণ তথা সমাসের মাধ্যমে।
• মনে রাখা প্রয়ােজন যে, সন্ধির সাহায্যে শব্দ গঠনের প্রচলিত ধারণা যথাযথ নয়। - সন্ধি মূলত একটি ধ্বনিতাত্ত্বিক প্রক্রিয়া যা শব্দস্তরে প্রযুক্ত হয়।
উৎস : নবম—দশম শ্রেণির নতুন ব্যাকরণ বই, বাংলা একাডেমির ব্যাকরণ; উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং হায়াৎ মামুদের ভাষা—শিক্ষা।