মেধাবী
Toggle menu

নিচের কোনটি মধ্যযুগে রচিত বাংলা ভাষার প্রথম কাব্য গ্রন্থ?

সঠিক উত্তর
1

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

মধ্যযুগে রচিত বাংলা ভাষার প্রথম কাব্য গ্রন্থ শ্রীকৃষ্ণকীর্তন।
- এখানে শ্রীকৃষ্ণের প্রেমে রাধা ও গোপীদের পাগল-প্রায় অবস্থা বর্ণিত হয়েছে।
- বাংলা ভাষায় কোন লেখকের প্রথম একক গ্রন্থ এটি।
- এ গ্রন্থের লেখক বড়ু চন্ডীদাস।
- এই গ্রন্থে প্রধান তিনটি চরিত্র- কৃষ্ণ, রাধা, বড়ায়ি।

অন্যদিকে,
- শূন্যপুরাণ বিশেষভাবে ধর্মপূজাপদ্ধতি। এটি ৫১ টি অধ্যায়ে বিভক্ত।
- সুকুমার সেনের মতে, ষোড়শ থেকে অষ্টাদশ শতাব্দীর মধ্যবর্তী সময় গ্রন্থটি রচিত হয়।
সেক শুভোদয়া
- সেক শুভোদয়া অশুদ্ধ বাংলা ও সংস্কৃত ভাষায় মিশ্রিত একটি গ্রন্থ।
- এর রচনা কাল ষোড়শ শতাব্দীর মধ্যে।
- এতে গদ্য-পদ্য মিলিয়ে গ্রন্থটিতে ২৫ টি অধ্যায় আছে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা: ড. সৌমিত্র শেখর।

সকল অপশন

রেফারেন্স মাত্র

চর্যাপদ
শ্রীকৃষ্ণকীর্তন
শূন্যপুরাণ
সেক শুভোদয়া

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা বাংলা সাহিত্য
শ্রেণী
বিসিএস শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - NTRCA
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড