মূল বিষয়বস্তুতে যান

'চিলেকোঠার সেপাই' উপন্যাসের প্রেক্ষাপট নিচের কোনটি?

সঠিক উত্তর

ঊনসত্তরের গণঅভ্যুত্থান

সঠিক উত্তর: ঊনসত্তরের গণঅভ্যুত্থান

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

⇒ 'চিলেকোঠার সেপাই' উপন্যাস:
ঊনসত্তরের (১৯৬৯) গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত আখতারুজ্জামান ইলিয়াসের মহাকাব্যিক উপন্যাস 'চিলেকোঠার সেপাই'।
• কোনো বাড়ির চিলেকোঠায় বাস করেও স্বাধীনতার লক্ষ্যে গড়ে ওঠা বৃহত্তর আন্দোলনের জোয়ারে সেদিন মিলিত হয়েছিল ওসমান।
• জনজীবনের সমগ্রতাকে, বিশেষ করে গ্রাম ও শহরের সমস্ত মানুষকে ঔপন্যাসিক এ উপন্যাসে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন।
• ওসমানের পিতার মৃত্যুর স্বপ্নদৃশ্য দিয়ে উপন্যাস আরম্ভ।
• এই ওসমান দেশবিভাগের কারণে উদ্বাস্তু হয়ে ঢাকায় এসেছে।
• সে এতোটাই বিচ্ছিন্ন এবং ছিন্নমূল যে চিলেকোঠায় বাস করা তার জন্য যথাযথ হয়েছে।
• অথচ বামপন্থী ছাত্রনেতা, ছাত্রলীগ নেতা, শ্রমিক ও রিক্সাওয়ালা এমন কি বাড়িওয়ালার কন্যার সঙ্গে বিভিন্নভাবে তার যোগাযোগ হচ্ছে।
• ওসমান যেন ছোট ছোট কাহিনির সূত্রধর।
• আখতারুজ্জামান ইলিয়াস মহাকবির মতো ছোট ছোট কাহিনি-পর্বকে সুন্দর সম্মিলনের মাধ্যমে একটি মহাকাব্যিক উপন্যাসে রূপ দিয়েছেন।
• এখানে ইতিবাচক রাজনীতির উপস্থাপনায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অব্যবহিত পূর্বরূপটি ওঠে এসেছে।
→ 'খোয়াবনামা' তাঁর আরেকটি বিখ্যাত উপন্যাস।

⇒আখতারুজ্জামান ইলিয়াস:
- কথাসাহিত্যিক।
- পূর্ণনাম আখতারুজ্জামান মুহম্মদ ইলিয়াস।
- ১৯৪৩ সালের ১২ ফেব্রুয়ারি গাইবান্ধা জেলার গোটিয়া গ্রামে মাতুলালয়ে তাঁর জন্ম।

⇒ তাঁর উল্লেখযোগ্য ছোটগল্প:
• অন্য ঘরে অন্য স্বর,
• খোঁয়ারি,
• দুধভাতে উৎপাত,
• জাল স্বপ্ন স্বপ্নের জাল,
• দোজখের ওম।
→ ১৯৯৭ সালের ৪ জানুয়ারি ঢাকায় মৃত্যুবরণ করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ছয় দফা আন্দোলন
  2. ৫২ এর ভাষা আন্দোলন
  3. ঊনসত্তরের গণঅভ্যুত্থান সঠিক
  4. মুক্তিযুদ্ধ

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস, চাকুরী প্রস্তুতি - ৯ম থেকে ১৩তম গ্রেড
মার্ক
1.00

বাংলা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল