- অলুক দ্বন্দ্ব সমাস- যে দ্বন্দ্ব সমাসে পদের বিভক্তি লােপ পায় না তাকে অলুক দ্বন্দ্ব বলে। যেমন- দুধে ও ভাতে = দুধেভাতে, হাতে ও কলমে = হাতেকলমে, পথে ও ঘটে = পথে-ঘাটে ইত্যাদি। - দ্বন্দ্ব' শব্দের অর্থ দুটি। একটি সংঘাত, অন্যটি মিলন। - জোড়া শব্দই দ্বন্দ্ব সমাসের প্রধান বৈশিষ্ট্য। যেমন: ভালোমন্দ, ভাইবোন ইত্যাদি। - পূর্বপদ ও পরপদ একই বিভক্তিযুক্ত হয়। যেমন: দেখাশুনা (আ বিভক্তি যুক্ত)। - দুটি জোড়া সর্বনাম দিয়েও দ্বন্দ্ব সমাস হয়। যেমন: তুমি-আমি ইত্যাদি। - সংখ্যাবাচক শব্দ থাকলেও দ্বন্দ্ব সমাস হয়। যেমন: সাত-পাঁচ। - দ্বন্দ্ব সমাস কয়েক প্রকারের হয়ে থাকে। যথা- ১. সাধারণ দ্বন্দ্ব ২. মিলনার্থক দ্বন্দ্ব ৩. সম্বন্ধবাচক দ্বন্দ্ব ৪. সমার্থক দ্বন্দ্ব ৫. বিপরীতার্থক দ্বন্দ্ব ৬. একশেষ দ্বন্দ্ব ৭. অলুক দ্বন্দ্ব ৮. বহুপদী দ্বন্দ্ব