সন্ধির ক্ষেত্রে ক খ গ ঘ পরে থাকলে পূর্বপদের অন্তস্থিত ম স্থানে অনুস্বার(ং) হবে। যেমনঃ সংঘটন, হৃদয়ংগম, অহংকার, সংগীত ইত্যাদি। সন্ধিবদ্ধ না হলে ঙ স্থানে ং হবে না। যেমনঃ অঙ্ক, অঙ্গ, আকাঙ্ক্ষা, গঙ্গা, বঙ্কিম ইত্যাদি। [সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর এবং বাংলা একাডেমী অভিধান]